<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:২৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান


ছাতকে ১০৫ কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান
জামিল ,ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
ছাতকে ১০৫ কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান


সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (REAP) প্রকল্পের আওতায় ১০৫ জন কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছাতক উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. সাদিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক ওমর ফারুক এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন।

প্রশিক্ষণে ছাতক উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ১৫ জন করে মোট ১০৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে গোবিন্দগঞ্জ ইউনিয়নের গড়গাঁও গ্রামের ঋষি খেতে আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়। এ সময় কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়। পাশাপাশি আধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



শেয়ার করুন