<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০৮:৪৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ ট্রাম্পের নীতির ফাঁদে পা না দিতে ইরাককে সতর্ক করল তেহরান সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ও ভোটার তালিকা বিতর্কে আদালতে দিল্লি পুলিশের প্রতিবেদন


লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান


ভোলার লালমোহন উপজেলায় গভীর রাতে ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পার্টি অফিসের সামনে থাকা একটি পান দোকান পুড়ে গেলেও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্ত পার্টি অফিসে আগুন লাগিয়ে দ্রুত সটকে পড়ে। মুহূর্তেই আগুন অফিসের সামনের একটি পান দোকানে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বাজারের অন্যান্য দোকানপাট ও স্থাপনা বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। রাতের অন্ধকারে ঘটনাটি ঘটায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ থেকে শুরু হওয়া তাণ্ডব সারা দেশে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে এবং স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই অপচেষ্টা চালানো হয়েছে।

খবর পেয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



শেয়ার করুন