<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৩:৩৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মো. সোহাগ: মুদি দোকানদার থেকে ক্ষমতার ছত্রছায়ায় যেভাবে বনে গেলেন শিল্পপতি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী মহাখালী থেকে আটক বিতর্কিত মন্তব্যের জেরে ডিটিসিএ সচিব পদ হারাচ্ছেন মোহাম্মদ মসিউর রহমান রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার টানা দুই দফায় বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ আদালতের নির্দেশে মাধবপুরের কালীনগরে বিরোধপূর্ণ জমির ক্যাচম্যাপ তৈরি শরীয়তপুরের উন্নয়নে রেললাইন ও দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর নারী ক্রিকেটারদের যৌন হয়রানি: তদন্তে সত্যতা মিলেছে, প্রতিবেদন প্রকাশ করবে না বিসিবি চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান


৪৭ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২৪
৪৭ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা


মধ্যরাতে শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাজা মোল্লা (৩০) ও ২। মোঃ ওমর ফারুক (২৩)।


শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ০১:৫৫ ঘটিকায় শ্যামলীর টিবি হাসপাতালের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।


ডিবি-উত্তরা সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সামনে অবস্থান নেয়। ডিবি পুলিশের কাছে তথ্য ছিলো যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি কাভার্ডভ্যানে করে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে। রাত আনুমানিক ০১.৫৫ ঘটিকার সময় কাভার্ড ভ্যানটি শ্যামলী টিবি হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ৪৭ কেজি ৫০০ গ্রাম নিষিদ্ধ মাদক গাঁজা জব্দ করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য নয় লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মাদক কেনা-বেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।


এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন