<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৩:৩২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মো. সোহাগ: মুদি দোকানদার থেকে ক্ষমতার ছত্রছায়ায় যেভাবে বনে গেলেন শিল্পপতি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী মহাখালী থেকে আটক বিতর্কিত মন্তব্যের জেরে ডিটিসিএ সচিব পদ হারাচ্ছেন মোহাম্মদ মসিউর রহমান রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার টানা দুই দফায় বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ আদালতের নির্দেশে মাধবপুরের কালীনগরে বিরোধপূর্ণ জমির ক্যাচম্যাপ তৈরি শরীয়তপুরের উন্নয়নে রেললাইন ও দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর নারী ক্রিকেটারদের যৌন হয়রানি: তদন্তে সত্যতা মিলেছে, প্রতিবেদন প্রকাশ করবে না বিসিবি চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান


কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা ও আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ভুয়া কবিরাজ গ্রেফতার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা ও আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ভুয়া কবিরাজ গ্রেফতার


পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসার নামে এক কিশোরীকে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাইজুল ইসলাম মুসা (৪০) নামের এক ভুয়া কবিরাজকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়ার টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৮ এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত তাইজুল ইসলাম পটুয়াখালীর মহিপুর থানার মনসাতলী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী শারীরিকভাবে অসুস্থ থাকায় লোকমুখে মুসার কবিরাজি চিকিৎসার কথা শুনে তার কাছে চিকিৎসা নিতে যায়। সেই সুযোগে ভুয়া কবিরাজ মুসা বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং সহযোগীদের সহায় গোপনে তার ভিডিও ধারণ করে রাখেন।

পরবর্তীতে বিষয়টি কিশোরীর পরিবার জানতে পারলে তার বাবা অভিযুক্ত মুসাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মুসা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো ধারণ করা আপত্তিকর ভিডিওগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মানুষের মোবাইলে ছড়িয়ে দেন। এর ফলে ওই কিশোরী ও তার পরিবার চরম সামাজিক বিব্রতকর ও মানহানিকর পরিস্থিতির মুখে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করলে মূল অভিযুক্ত মুসা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে এসআরবি-৮ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কলাপাড়া থানায় হস্তান্তর করে।



শেয়ার করুন