<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৪:২১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নব্বইয়ের দশকের সেই ‘অন্ধকার অধ্যায়’ ও শচীনের চোখে ভারতের সেরা দুই অধিনায়ক দিনাজপুরের বোচাগঞ্জে ১৯৪ বস্তা সরকারি সার জব্দ, এক ব্যক্তিকে জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় মৃত ৬ চাষাঢ়ায় ৯ তলার অনুমতিতে ১০ তলা ভবন: রাজউক কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়ার গ্রিডের হিসাবরক্ষণ সফটওয়্যার থেকে ২৬০ ভাউচার ডিলিট: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ‘ফ্রি পার্কিং জোনের’ আড়ালে সম্রাটের অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড নারায়ণগঞ্জের মো. সোহাগ: মুদি দোকানদার থেকে ক্ষমতার ছত্রছায়ায় যেভাবে বনে গেলেন শিল্পপতি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী মহাখালী থেকে আটক বিতর্কিত মন্তব্যের জেরে ডিটিসিএ সচিব পদ হারাচ্ছেন মোহাম্মদ মসিউর রহমান


রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার


রংপুরের কাউনিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোজাম্মেল হক (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতারকৃত মোজাম্মেল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ নভেম্বর এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল কাউনিয়া উপজেলার বনগ্রাম এলাকার আব্দুর রহমানের বাড়ির সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন মোজাম্মেলের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোচর থেকে ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



শেয়ার করুন