<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০২:৫১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরের উন্নয়নে রেললাইন ও দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর নারী ক্রিকেটারদের যৌন হয়রানি: তদন্তে সত্যতা মিলেছে, প্রতিবেদন প্রকাশ করবে না বিসিবি চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশকে সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় রাখছেন না মাইকেল ভন কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা ও আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ভুয়া কবিরাজ গ্রেফতার শীত ঘনিয়ে আসতেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার জোরালো হামলা তামিলনাড়ুতে সিনেমার টিকিটের হাহাকার কমাতে বড় সিদ্ধান্ত: এখন থেকে প্রতিদিন দেখানো যাবে ৬টি শো ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত, জানুয়ারি থেকে কার্যকরের প্রত্যাশা পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ


ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত, জানুয়ারি থেকে কার্যকরের প্রত্যাশা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত, জানুয়ারি থেকে কার্যকরের প্রত্যাশা


তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি চূড়ান্ত করার ব্যাপারে একমত হয়েছে মালিক ও শ্রমিকপক্ষ। এর ফলে আগামী বছরের জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সঙ্গেই বর্ধিত মজুরি হাতে পাবেন শ্রমিকেরা।

বুধবার (৪ নভেম্বর) রাজধানী সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জজ শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে সকাল ১১টায় এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

সভায় পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করে জানুয়ারি মাস থেকেই তা কার্যকর করার বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছেছেন।

উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে আসছেন পোশাকশ্রমিকেরা; তাদের দাবি ছিল নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা। এমন শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাকশিল্পের জন্য একটি পৃথক মজুরি বোর্ড গঠন করে। তবে বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।



শেয়ার করুন