<p><br></p>
০৮ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৫৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক রাজুর ওপর হামলা: পরীমনির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার জোরালো দাবি জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! নেতানিয়াহুর যুগের অবসান ঘটানোর চ্যালেঞ্জ: ইসরায়েলে সরকার গঠনের দায়িত্বে গাদি আইজেনকোট কাবা শরিফের সামনে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা ইরানের স্থলপথ ও সীমান্ত রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র হামজা জহুরের অনবদ্য সেঞ্চুরিতে ভারতকে ৩ উইকেটে হারাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ফিটফাট হয়ে এপারে আসতে হবে, ফাঁকা আওয়াজে কাজ হবে না: টাঙ্গাইলে হুঁশিয়ারি প্রতিমন্ত্রী টুকুর চরফ্যাশনে সারের কৃত্রিম সংকট ও মিয়ানমারে পাচার: ডিলারদের কারসাজিতে দিশেহারা কৃষকরা মানসিকতার বদলেই ক্যারিবীয় ব্যাটিংয়ে সাফল্যের ধারা: কাভেম হজ চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


নোয়াখালীতে ২৪ ঘণ্টার অভিযানে ২৯ কিশোর আটক, মুচলেকায় মুক্তি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
নোয়াখালীতে ২৪ ঘণ্টার অভিযানে ২৯ কিশোর আটক, মুচলেকায় মুক্তি


নোয়াখালী জেলাজুড়ে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী এক বিশেষ অভিযানে ২৯ জনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ সাঁড়াশি অভিযান চালানো হয়। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারে থানাভিত্তিক আটকের সংখ্যা:

  • হাতিয়া থানা: ১১ জন

  • কোম্পানীগঞ্জ থানা: ৪ জন

  • কবিরহাট থানা: ৪ জন

  • চরজব্বর থানা: ৩ জন

  • সেনবাগ থানা: ২ জন

  • সোনাইমুড়ী থানা: ২ জন

  • চাটখিল থানা: ২ জন

  • বেগমগঞ্জ মডেল থানা: ১ জন

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে। এর পাশাপাশি কিশোরদের সঠিক পথে রাখতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বয়ে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।



শেয়ার করুন