<p><br></p>
০৮ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৫৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক রাজুর ওপর হামলা: পরীমনির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার জোরালো দাবি জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! নেতানিয়াহুর যুগের অবসান ঘটানোর চ্যালেঞ্জ: ইসরায়েলে সরকার গঠনের দায়িত্বে গাদি আইজেনকোট কাবা শরিফের সামনে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা ইরানের স্থলপথ ও সীমান্ত রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র হামজা জহুরের অনবদ্য সেঞ্চুরিতে ভারতকে ৩ উইকেটে হারাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ফিটফাট হয়ে এপারে আসতে হবে, ফাঁকা আওয়াজে কাজ হবে না: টাঙ্গাইলে হুঁশিয়ারি প্রতিমন্ত্রী টুকুর চরফ্যাশনে সারের কৃত্রিম সংকট ও মিয়ানমারে পাচার: ডিলারদের কারসাজিতে দিশেহারা কৃষকরা মানসিকতার বদলেই ক্যারিবীয় ব্যাটিংয়ে সাফল্যের ধারা: কাভেম হজ চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মাইক হেসন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মাইক হেসন


বর্তমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্র শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন টেস্ট প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন মাইক হেসন। ইংল্যান্ড সফরে দলের টানা ব্যর্থতার জের ধরে দুই মাস আগে তাকে জরুরি ভিত্তিতে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, হেসন এই মেয়ার্দ শেষ হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ভূমিকায় থাকতে সম্মত হয়েছেন। আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ডাগআউটে দেখা যাবে তাকে। বোর্ড ও কোচিং স্টাফের পক্ষ থেকে ইতোমধ্যেই সিদ্ধান্তটি খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয়েছে।

২০২৫ সালের মে মাসে পাকিস্তানের হোয়াইট-বল (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দলের প্রধান কোচ হিসেবে যোগ দেন নিউজিল্যান্ডের এই ট্যাকটিশিয়ান। পরবর্তীতে ইংল্যান্ড সফরের মাঝপথে তৎকালীন টেস্ট কোচ সরফরাজ আহমেদকে পদচ্যুত করা হলে হেসনের ঘাড়ে টেস্ট দলেরও বাড়তি দায়িত্ব চাপায় পিসিবি।

ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেটের সঙ্গে হেসনের চুক্তির সার্বিক পর্যালোচনা করা হবে। সেই সময়েই মূলত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রে লাল বলের পূর্ণাঙ্গ প্রধান কোচ কে হবেন।

পাকিস্তান ক্রিকেটে হেসনের একচ্ছত্র আধিপত্য এবং দল নির্বাচনে তার প্রভাব নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক দেখা দিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সুসম্পর্কের সুবাদে তিনি ক্রিকেটীয় সিদ্ধান্তে সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকা পালন করছেন বলে আলোচনা রয়েছে।

এমনকি পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম প্রকাশ্যে স্বীকার করেছেন, স্কোয়াড বা একাদশ নির্বাচনে অধিনায়কের কোনো বিশেষ ভূমিকা থাকছে না। অধিনায়কের কাজ কেবল নির্বাচক ও ম্যানেজমেন্টের বাছাইকৃত ১৫-১৬ জন ক্রিকেটারের কাছ থেকে সেরাটা বের করে আনা। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা বিভিন্ন ফরম্যাটে ঘনঘন দল পরিবর্তন ও খেলোয়াড় রোটেশনের বিষয়ে হেসনের নীতির তীব্র সমালোচনা করছেন।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান দলের পারফরম্যান্স মারাত্মক হতাশাজনক। এখন পর্যন্ত খেলা ৯টি টেস্টের মধ্যে দল জিতেছে মাত্র ২টিতে, আর হেরেছে ৭টি ম্যাচে। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করায় কোচিং ও ম্যানেজমেন্টের ওপর তৈরি হয়েছে বাড়তি চাপ।



শেয়ার করুন