<p><br></p>
০৮ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৫৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক রাজুর ওপর হামলা: পরীমনির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার জোরালো দাবি জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! নেতানিয়াহুর যুগের অবসান ঘটানোর চ্যালেঞ্জ: ইসরায়েলে সরকার গঠনের দায়িত্বে গাদি আইজেনকোট কাবা শরিফের সামনে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা ইরানের স্থলপথ ও সীমান্ত রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র হামজা জহুরের অনবদ্য সেঞ্চুরিতে ভারতকে ৩ উইকেটে হারাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ফিটফাট হয়ে এপারে আসতে হবে, ফাঁকা আওয়াজে কাজ হবে না: টাঙ্গাইলে হুঁশিয়ারি প্রতিমন্ত্রী টুকুর চরফ্যাশনে সারের কৃত্রিম সংকট ও মিয়ানমারে পাচার: ডিলারদের কারসাজিতে দিশেহারা কৃষকরা মানসিকতার বদলেই ক্যারিবীয় ব্যাটিংয়ে সাফল্যের ধারা: কাভেম হজ চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


চাঁদপুরের ফরিদগঞ্জে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে চার বছর বয়সী শিশু ইয়াছিন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলাধুলার একপর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। পরে পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন। নিহত ইয়াছিন ওই এলাকার দিনমজুর মো. জিতু মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার পর থেকেই ইয়াছিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শিশুটির বাবা।

সন্তান হারানোর শোকে বাবা মো. জিতু মিয়া জানান, তাঁদের সঙ্গে কারও কোনো শত্রুতা বা কারও প্রতি কোনো সন্দেহ নেই। খেলতে গিয়েই শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে তাঁরা ধারণা করছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



শেয়ার করুন