<p><br></p>
০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ০৯:৫৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম ধ্বংসের মুখে রাণীনগরের ঐতিহাসিক কাশিমপুর রাজবাড়ি মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড আত্রাইয়ে নৈতিকতা শেখানোর উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে, বন্ধ অধিকাংশ সততা স্টোর গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ নওগাঁয় পুনাকের উদ্যোগে টিকাদান কর্মসূচি মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার


গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
লুৎফর সিকদার গোপালগঞ্জ:
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৬
গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার



গোপালগঞ্জ সদর উপজেলার তিন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গোপালগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



শেয়ার করুন