<p><br></p>
০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ০৯:৫৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম ধ্বংসের মুখে রাণীনগরের ঐতিহাসিক কাশিমপুর রাজবাড়ি মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড আত্রাইয়ে নৈতিকতা শেখানোর উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে, বন্ধ অধিকাংশ সততা স্টোর গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ নওগাঁয় পুনাকের উদ্যোগে টিকাদান কর্মসূচি মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার


মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৬
মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার


নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য মো. জাহিদ হাসান রাফি (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহাদেবপুর সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিকের বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জাহিদ হাসান রাফি সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. নওশাদ আলীর ছেলে।


জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি তিনি।


মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



শেয়ার করুন