<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:১৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম


নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস,এম রেজাউল ইসলাম বলেছেন, বর্তমান সমাজের চারদিকের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে যুব সমাজকে খেলাধূলামুখী করতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অভিভাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

তিনি বলেন, "মাদকের ছোবল থেকে যুবকদের রক্ষা করতে মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি।"

 

বর্তমান প্রধানমন্ত্রীর ছোটভাই আরাফাত রহমান কোকো খেলাধূলা পছন্দ করতেন। তিনি সবসময় ভাবতেন, যুব সমাজকে খেলাধূলার মাঠে ফেরাতে পারলে যুবকরাই একসময় রাষ্ট্রের প্রধান চালিকাশক্তিতে রূপান্তরিত হবে। এজন্য তিনি ফুটবল ও ক্রিকেটকে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন। তাঁর এই ধারাবাহিকতা রক্ষায় আমরাও ফুটবল ও ক্রিকেটকে বিশ্বমানের করতে কাজ করছি।

 

শুক্রবার বিকেলে উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাহাদুরপুর-চকমুনু হেলিপ্যাডে বাহাদুরপুর বিসিবি ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বিসিবি ক্লাবের সভাপতি এসএম মুনজুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ-এ আলম, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ

 

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনের দিনে নওগাঁর দড়িয়াপুর স্টার রাইজিং ক্লাব ও মহাদেবপুর ফুটবল একাডেমি খেলায় অংশ নেয়। নির্ধারিত সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় দড়িয়াপুর স্টার রাইজিং ক্লাব এক গোলে জয়ী হয়।



শেয়ার করুন