<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৬:১৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টাকা ছাড়া নড়ে না ফাইল! বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলামের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ব্যবসায়ীরা রাজউক পরিদর্শক ফারুক মালুমের ‘আলাদিনের চেরাগ’: গুলশান-উত্তরয়ায় ৩৪ ফ্ল্যাট ও ২ দোকান, এমপির ছবি দেখিয়ে সাংবাদিককে ভয়! ৫৮ হাজার কোটি টাকার ১৩ মেগা প্রকল্প অনুমোদন একনেকে আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যে সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবির বড় অস্ত্র উদ্ধার অভিযান অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত, পরীমনির জামিন বাতিল ও পরোয়ানা জারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়ম: তিন প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিএডিসির নুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও করায় পিটিয়ে হত্যার অভিযোগ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি


রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বিভিন্ন খাতের ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও ৪টি প্রকল্পের অনুমোদন স্থগিত রেখে সেগুলোকে পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প

  • প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ প্রকল্প

  • মেট্রো ঢাকা: ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর এই বৈঠকটি হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে তা স্থগিত করা হয়েছিল।

  • বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন ক্রয় প্রকল্প

  • তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ (তিতাস-৩২ ও তিতাস-৩৩) খনন প্রকল্প

  • ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প

  • বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প

  • দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন প্রকল্প

  • বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্পের প্রথম পর্ব

  • ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ

  • জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ

  • গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্প

প্রচলিত নিয়ম অনুযায়ী ৫০ কোটি টাকার কম ব্যয়ের যে প্রকল্পগুলো অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন দিয়েছেন, সেগুলোর বিষয়েও বৈঠকে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হলো:

  • দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকায়ন

  • দেশের শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ

  • ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প



শেয়ার করুন