একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি

রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বিভিন্ন খাতের ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও ৪টি প্রকল্পের অনুমোদন স্থগিত রেখে সেগুলোকে পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর এই বৈঠকটি হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে তা স্থগিত করা হয়েছিল।

প্রচলিত নিয়ম অনুযায়ী ৫০ কোটি টাকার কম ব্যয়ের যে প্রকল্পগুলো অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন দিয়েছেন, সেগুলোর বিষয়েও বৈঠকে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হলো:


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।