<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৬:১৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টাকা ছাড়া নড়ে না ফাইল! বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলামের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ব্যবসায়ীরা রাজউক পরিদর্শক ফারুক মালুমের ‘আলাদিনের চেরাগ’: গুলশান-উত্তরয়ায় ৩৪ ফ্ল্যাট ও ২ দোকান, এমপির ছবি দেখিয়ে সাংবাদিককে ভয়! ৫৮ হাজার কোটি টাকার ১৩ মেগা প্রকল্প অনুমোদন একনেকে আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যে সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবির বড় অস্ত্র উদ্ধার অভিযান অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত, পরীমনির জামিন বাতিল ও পরোয়ানা জারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়ম: তিন প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিএডিসির নুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও করায় পিটিয়ে হত্যার অভিযোগ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


‘বলিউড’ পরিচয়ে আপত্তি রণবীরের, নিজেকে পরিচয় দিতে চান অন্যভাবে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
‘বলিউড’ পরিচয়ে আপত্তি রণবীরের, নিজেকে পরিচয় দিতে চান অন্যভাবে


নিজেকে নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে নারাজ বলিউড তারকা রণবীর কাপুর। ‘বলিউড অভিনেতা’ হিসেবে পরিচিত হতে অস্বস্তিবোধ করেন তিনি। সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর স্পষ্ট জানিয়েছেন, তিনি কেবল কোনো একটি ইন্ডাস্ট্রির তারকা নন, বরং সমগ্র ভারতীয় সিনেমার একজন গর্বিত প্রতিনিধি হিসেবেই পরিচিত হতে ভালোবাসেন।

রণবীরের মতে, একসময় মুম্বাইয়ের পুরোনো নাম ‘বোম্বে’ থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবেসে ‘বলিউড’ নামে ডাকা শুরু হয়েছিল। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নামের গণ্ডি পেরিয়ে আসার সময় হয়েছে। কারণ, ‘বলিউড’ শব্দটি দেশের বিশাল ও বৈচিত্র্যময় চলচ্চিত্র জগতকে সংকুচিত করে তোলে। ভারত নানা ভাষা ও সংস্কৃতির দেশ হলেও দিনশেষে সবাই মিলে একটাই শিল্প সৃষ্টি করার চেষ্টা করছে—এমনটাই বিশ্বাস এই অভিনেতার।

আসছে বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ বর্তমানে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর প্রচার নিয়ে। নীতিশ তিওয়ারি পরিচালিত হিন্দু মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি এই ফ্যান্টাসি ড্রামাটিতে ভগবান রামের চরিত্রে দেখা যাবে তাঁকে। চলতি বছরের অন্যতম এই আলোচিত সিনেমাটি ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



শেয়ার করুন