<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৫:১৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও করায় পিটিয়ে হত্যার অভিযোগ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাণীনগরের পরিত্যক্ত অবস্থায় ১ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: তরুণী দিশা ফের ৩ দিনের রিমান্ডে ফের গুরুত্বপূর্ণ পদে ওবায়দুল কাদেরের সহযোগী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান ‘বলিউড’ পরিচয়ে আপত্তি রণবীরের, নিজেকে পরিচয় দিতে চান অন্যভাবে গোপালগঞ্জে সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল মাগুরায় ১৫০ ভরি স্বর্ণের ভাগবাটোয়ারা ও ২০ লাখ টাকার লেনদেন: যুবদল নেতা শাকের হত্যায় চাঞ্চল্যকর তথ্য আসিফ মাহমুদের রিট: দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে আদেশের দিন ধার্য ১১ নভেম্বর


পদোন্নতিবঞ্চিত হয়ে মানবেতর জীবন: টাঙ্গাইলে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
পদোন্নতিবঞ্চিত হয়ে মানবেতর জীবন: টাঙ্গাইলে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন


দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম অনুমোদন না হওয়ায় চরম অনিশ্চয়তা ও মানবেতর কর্মজীবন পার করছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এই অচলাবস্থা নিরসন এবং পরিচালনা পর্ষদ থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা কার্যালয় প্রাঙ্গণে পল্লী সঞ্চয় ব্যাংক টাঙ্গাইল সদর শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের টাঙ্গাইল সদর শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক টিপু সুলতান, শেখ রাসেল আল মাহমুদ, মো. আব্দুল্লাহ এবং শহিদুজ্জামান প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্গানোগ্রামের দীর্ঘসূত্রিতার কারণে ব্যাংকটির কর্মীরা তাদের ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদিত এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো সাংগঠনিক কাঠামোটি বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ সময় টাঙ্গাইল সদর শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন।



শেয়ার করুন