<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৩:০০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরের উন্নয়নে রেললাইন ও দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর নারী ক্রিকেটারদের যৌন হয়রানি: তদন্তে সত্যতা মিলেছে, প্রতিবেদন প্রকাশ করবে না বিসিবি চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশকে সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় রাখছেন না মাইকেল ভন কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা ও আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ভুয়া কবিরাজ গ্রেফতার শীত ঘনিয়ে আসতেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার জোরালো হামলা তামিলনাড়ুতে সিনেমার টিকিটের হাহাকার কমাতে বড় সিদ্ধান্ত: এখন থেকে প্রতিদিন দেখানো যাবে ৬টি শো ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত, জানুয়ারি থেকে কার্যকরের প্রত্যাশা পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ


কিউএস এশিয়া র‌্যাঙ্কিং ২০২৭: দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়ায় অবস্থান ১৩৬তম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
কিউএস এশিয়া র‌্যাঙ্কিং ২০২৭: দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়ায় অবস্থান ১৩৬তম


যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস বা কিউএসের (QS) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরাবরের মতো শীর্ষস্থান বজায় রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

এশিয়ার ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রতিষ্ঠানটি রয়েছে ১৬তম স্থানে। গত ৩ নভেম্বর প্রকাশিত এ তালিকায় এশিয়ার ২৬টি দেশ অংশ নেয়। এতে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে যথাক্রমে হংকং বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এটি শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টার ফসল। শুধু র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখাই মূল লক্ষ্য নয়, বরং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করতে কাজ চলছে।

গবেষণার সুযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জন নিশ্চিত করাকে নিজেদের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে উপাচার্য এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।



শেয়ার করুন