<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:৪১:০২ অপরাহ্ন
শিরোনাম :
হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের গভীর শোক কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি নিষেধাজ্ঞা বহাল নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, অপরিবর্তিত খোলা পাম তেল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রণক্ষেত্র: আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, ব্যাপক অগ্নিসংযোগ নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ: ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের তদন্ত দাবি শতকোটি টাকার সম্পদের পাহাড়! এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক


রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার


নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকাল ১০টার দিকে রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করে সদর ইউনিয়নের হাতিরপুল এলাকার একটি জঙ্গল থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। অভিযান শেষে জব্দ তালিকা তৈরি করে সেগুলো রাণীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা ককটেলগুলো জব্দ তালিকাসহ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না এবং সেগুলো তাজা বা সক্রিয় অবস্থায় আছে কি না, তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন