<p><br></p>
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতে জ্বালানি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আর রাশিয়া দাবি করেছে যে তারা এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে।
অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এক রাতেই ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের এলাকায় মোট ৪৬২টি ড্রোন শনাক্ত করা হয় এবং আট ঘণ্টায় রাজধানীমুখী ১২৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার ভাষ্যমতে, সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোই হামলার লক্ষ্য ছিল, তবে মোট কতটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল বা কতগুলো লক্ষ্যে আঘাত হেনেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় আরও সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।
অন্যদিকে, ইউক্রেনের সামরিক প্রশাসনের দাবি, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর ৭০০টির বেশি ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।