রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার


মোঃ সোহাগ খন্দকার রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 28-11-2026

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকাল ১০টার দিকে রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করে সদর ইউনিয়নের হাতিরপুল এলাকার একটি জঙ্গল থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। অভিযান শেষে জব্দ তালিকা তৈরি করে সেগুলো রাণীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা ককটেলগুলো জব্দ তালিকাসহ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না এবং সেগুলো তাজা বা সক্রিয় অবস্থায় আছে কি না, তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।