<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক


মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি


অভিনেত্রী মিমি চক্রবর্তী অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সাম্প্রতিক সময়ে বিয়ের সাদামাটা ও ব্যতিক্রমী কার্ড প্রকাশ্যে আসার পর থেকেই এই জুটিকে ঘিরে নানা গুঞ্জন চলছিল। বৃহস্পতিবার কলকাতায় তার বাগদান ও আইনি রেজিস্ট্রি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর এই বিশেষ দিনটি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জলপাইগুড়ির মামা রাম চক্রবর্তী।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কসবার নিজস্ব ফ্ল্যাটেই ঘরোয়া পরিবেশে বাগদান এবং আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মিমি। এই ছোট্ট ও ঘনিষ্ঠ আয়োজনে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, কাছের আত্মীয়স্বজন এবং বিনোদন জগতের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু—যাদের মধ্যে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের নাম বিশেষভাবে শোনা যাচ্ছে।

মিমির হবু বর সিদ্ধার্থ দত্ত চলচ্চিত্র জগতের কেউ নন; তিনি মেরিন ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত এবং নৌবাহিনীতে কর্মরত। টলিউডের অন্দরমহলের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

কলকাতায় আংটিবদল ও রেজিস্ট্রির পর্ব শেষ হলেও মূল বিয়ের আনুষ্ঠানিকতা সাজানো হয়েছে পাহাড়ে। আগামী ৫ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে তিন দিনব্যাপী বিয়ের উৎসব শুরু হবে এই জুটির। পাহাড়ের পর্ব মিটিয়ে কলকাতায় ফিরে ১১ ডিসেম্বর একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে, যেখানে টলিপাড়ার সহকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা বসবে।



শেয়ার করুন