অভিনেত্রী
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কসবার নিজস্ব ফ্ল্যাটেই ঘরোয়া পরিবেশে বাগদান এবং আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মিমি। এই ছোট্ট ও ঘনিষ্ঠ আয়োজনে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, কাছের আত্মীয়স্বজন এবং বিনোদন জগতের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু—যাদের মধ্যে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের নাম বিশেষভাবে শোনা যাচ্ছে।
মিমির হবু বর সিদ্ধার্থ দত্ত চলচ্চিত্র জগতের কেউ নন; তিনি মেরিন ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত এবং নৌবাহিনীতে কর্মরত। টলিউডের অন্দরমহলের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
কলকাতায় আংটিবদল ও রেজিস্ট্রির পর্ব শেষ হলেও মূল বিয়ের আনুষ্ঠানিকতা সাজানো হয়েছে পাহাড়ে। আগামী ৫ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে তিন দিনব্যাপী বিয়ের উৎসব শুরু হবে এই জুটির। পাহাড়ের পর্ব মিটিয়ে কলকাতায় ফিরে ১১ ডিসেম্বর একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে, যেখানে টলিপাড়ার সহকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা বসবে।