<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী মাত্র ১৩ শিক্ষার্থী নিয়ে শুরু, নারী শিক্ষার স্বপ্ন বুনেছিলেন আনোয়ারুল ইসলাম শাহ ফকির


মাত্র ১৩ শিক্ষার্থী নিয়ে শুরু, নারী শিক্ষার স্বপ্ন বুনেছিলেন আনোয়ারুল ইসলাম শাহ ফকির
মোঃ শরিফ মিয়া স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
মাত্র ১৩ শিক্ষার্থী নিয়ে শুরু, নারী শিক্ষার স্বপ্ন বুনেছিলেন আনোয়ারুল ইসলাম শাহ ফকির


একটি স্বপ্ন ছিল তাঁর চোখে, হৃদয়ে ছিল নারী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অদম্য আকাঙ্ক্ষা। পথটা ছিল কঠিন, চারপাশে ছিল নানা সীমাবদ্ধতা। তবুও থেমে যাননি তিনি। নিজের শ্রম, মেধা, ত্যাগ ও নিষ্ঠা দিয়ে গড়ে তুলেছিলেন নারী শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম শাহ ফকির।


জামালপুরের ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জে অবস্থিত শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তিনি। তাঁর হাত ধরেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানের। ১৫ ডিসেম্বর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত 


২০২২ সালে বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে নিজের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মাত্র ১৩ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন। তখন ছিল টিনের চালার ঘর, ছিল না বিদ্যুতের ব্যবস্থা। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকলেও নারী শিক্ষার প্রসারে তাঁর প্রচেষ্টা থেমে থাকেনি।

শুরুতে শিক্ষার্থী ছিল মাত্র ১৩ জন। কিন্তু তাঁর স্বপ্ন ছিল অনেক বড়। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা পেরিয়ে তিনি প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তাঁর সেই শ্রম, আন্তরিকতা ও দূরদর্শিতার ফলেই প্রতিষ্ঠানটি আজ নারী শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে।


তিনি বিশ্বাস করতেন, একটি মেয়েকে শিক্ষিত করে তোলা মানে একটি পরিবারকে আলোকিত করা। আর সেই বিশ্বাস থেকেই এলাকার মেয়েদের শিক্ষার সুযোগ তৈরি করতে তিনি আজীবন কাজ করে গেছেন।


প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন প্রিয়জন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর জীবনের সংগ্রাম, শিক্ষা বিস্তারে অবদান এবং প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটে, কিন্তু কিছু মানুষের কর্ম ও আদর্শ সময়ের সীমানা পেরিয়ে বেঁচে থাকে। আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম শাহ ফকির ছিলেন তেমনই একজন মানুষ। আজ তিনি নেই, কিন্তু তাঁর স্বপ্ন ও আদর্শ আমাদের মাঝে বেঁচে আছে। তাঁর হাতে বোনা নারী শিক্ষার স্বপ্ন বেঁচে থাকবে।



শেয়ার করুন