<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী মাত্র ১৩ শিক্ষার্থী নিয়ে শুরু, নারী শিক্ষার স্বপ্ন বুনেছিলেন আনোয়ারুল ইসলাম শাহ ফকির


বরিশাল ও পিরোজপুরে এলজিইডির ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি টাকার অনিয়ম: তদন্তে চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
বরিশাল ও পিরোজপুরে এলজিইডির ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি টাকার অনিয়ম: তদন্তে চাঞ্চল্যকর তথ্য


মাঠে কোনো কাজ না করেই নথিপত্রে শতভাগ অগ্রগতি দেখানো, সড়ক না বানিয়েই ৯৫ শতাংশ বিল তুলে নেওয়া, একই কাজ একাধিক প্রকল্পে দেখিয়ে দ্বৈত বিল আদায় এবং চুক্তিমূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ উত্তোলনের মতো গুরুতর অনিয়মের চিত্র উঠে এসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তদন্ত প্রতিবেদনে। বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭টি প্রকল্পে এ প্রক্রিয়ায় ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই তদন্তের ভিত্তিতে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এই ১৭টি প্রকল্পের বিপরীতে ছাড় করা হয় ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা। অথচ মাঠপর্যায়ে মাত্র ১ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকার কাজের অস্তিত্ব পাওয়া গেছে। বাকি ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা অস্তিত্বহীন কাজে লোপাট হয়েছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, এই অনিয়মের নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ছত্রছায়া ছিল। মূল অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন:

  • সাবেক মন্ত্রী ও সংসদ-সদস্য শ ম রেজাউল করিম

  • সাবেক সংসদ-সদস্য মহিউদ্দিন মহারাজ

  • তার ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলাম

  • নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম শাহীন

  • সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া

এ ছাড়া এলজিইডির স্থানীয় ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশের তথ্যও প্রতিবেদনে এসেছে। তাদের মধ্যে রয়েছেন উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাবরক্ষক এ কে এম মোজাম্মেল হক খান, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম ও হরষিত সরকার, সার্ভেয়ার রিপন হালদার, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার, ডিএএফও মো. মোহসীন এবং বিভিন্ন প্রকল্প পরিচালক (আব্দুল হাই, সুশান্ত রঞ্জন রায়, সৈয়দ আহমাদ আলী, মোহাম্মদ আদনান আখতারুল আজম, কাজী মিজানুর রহমান ও মোহাম্মদ রফিকুল হাসান)।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেছেন যে, উন্নয়ন প্রকল্পগুলোর দলীয়করণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় ও স্থানীয় দপ্তরগুলোর সিন্ডিকেটের কারণে রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় হয়েছে। দীর্ঘদিন ধরে জবাবদিহির অভাবে এ ধরনের অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মনে করেন এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

  • কাগজে অগ্রগতি, বাস্তবে শূন্য: ১৯টি প্যাকেজে কাগজে-কলমে ৮৫ থেকে ১০০ শতাংশ কাজ শেষ দেখানো হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। এর মধ্যে বিডিআইআরডব্লিউএসপি প্রকল্পের ৮টি প্যাকেজেই ৪০৭ কোটি টাকা আত্মসাতের তথ্য রয়েছে। আইবিআরপি, পিডিআরআইডিপি এবং বিজেপি প্রকল্পের একাধিক প্যাকেজেও একই চিত্র দেখা গেছে।

  • দ্বৈত প্রকল্প ও অতিরিক্ত বিল: তদন্তে ১২টি ওভারল্যাপ বা দ্বৈত প্রকল্পের প্রমাণ মিলেছে, যার মধ্যে ৮টি প্রধান প্যাকেজে ১০১ কোটি ৫৭ লাখ টাকার দ্বৈত বিল নেওয়া হয়েছে। কোথাও চুক্তিমূল্যের চেয়ে বেশি বিল দেওয়া হয়েছে, আবার কোথাও কার্যাদেশ বা অনুমোদিত রেকর্ড ছাড়াই কোটি কোটি টাকা পরিশোধের অভিযোগ রয়েছে। যেমন—দাকুরতলা-আরঅ্যান্ডএইচ থেকে তালুকদারবাড়ি সড়কে কাজ না করেই মেহরাজুল ইসলামের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেডকে ২ কোটি ৩১ লাখ টাকা এবং সাপোর্টিং রুরাল ব্রিজ প্রোগ্রামে ১৫ কোটি ৪ লাখ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।

  • পরিমাপ বই (এমবি) গায়েব: বিল যাচাইয়ের গুরুত্বপূর্ণ নথি পরিমাপ বইয়ের বড় অংশই নিখোঁজ। ১৭টি প্রকল্পের ১ হাজার ২৬৯টি প্যাকেজের মধ্যে মাত্র ৪২টি পরিমাপ বই পাওয়া গেছে; বাকি ১ হাজার ২২৭টি বইয়ের কোনো খোঁজ মেলেনি।

  • দরপত্র ও মান যাচাইয়ে ব্যত্যয়: পিপিআর-২০০৮ ও ই-জিপি নির্দেশনা উপেক্ষা করে ১৩৩টি প্যাকেজের দরপত্র অফলাইনে আহ্বান ও মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি চুক্তিপত্র, সিকিউরিটি মানি কিংবা ল্যাব ও ফিল্ড লোড টেস্টের সনদ ছাড়াই বিল চূড়ান্ত করার অভিযোগও উঠে এসেছে।

পিরোজপুর অঞ্চলের অনিয়মের ঘটনায় দুদক ইতোমধ্যে ৮টি মামলা করেছে। এর মধ্যে একটি মামলায় ইন্দুরকানিতে তিনটি কাল্পনিক স্কিম দেখিয়ে ১৭৫ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা এবং আরেকটি মামলায় ইন্দুরকানি ও কাউখালীতে ১১৬টি ড্রেন ও সড়ক প্যাকেজে ভুয়া অগ্রগতি দেখিয়ে ৪০৭ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। আরেকটি মামলায় দুটি ভুয়া স্কিমে ১০ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

অনিয়মের শিকার প্রকল্পগুলোর তালিকায় রয়েছে আইআরআইডিপি-৩, আইবিআরপি, সিআইবিআরআর, এসএসএসডব্লিউআরডিপি, ইউটিএমআইডিপি, সিআরএমআইডিপি এবং আইপিসিপি।



শেয়ার করুন