<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী মাত্র ১৩ শিক্ষার্থী নিয়ে শুরু, নারী শিক্ষার স্বপ্ন বুনেছিলেন আনোয়ারুল ইসলাম শাহ ফকির


রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি ৩০ লাখ টাকার ভ্যাট ফাঁকির চূড়ান্ত আদেশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি ৩০ লাখ টাকার ভ্যাট ফাঁকির চূড়ান্ত আদেশ


নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রহিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৭০ কোটি টাকার বেশি মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ফাঁকির প্রমাণ পেয়েছে। এ ঘটনায় চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

কাঁচপুর ও সোনারগাঁও এলাকায় অবস্থিত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেড উৎপাদিত বিদ্যুৎ রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে সরাসরি সরবরাহ করে। এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী:

  • সময়কাল: ২০২১ সালের মে থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

  • মোট সেবা মূল্য: এই সময়ে সরবরাহকৃত বিদ্যুতের মোট সেবা মূল্য ছিল ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা।

  • প্রযোজ্য ভ্যাট: ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা।

  • জমাকৃত অর্থ: নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা।

বকেয়া ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধ না করায় নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেট থেকে ভ্যাট ফাঁকির মামলা করা হয়। এরপর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং শুনানিতে ডাকা হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়।

উভয় পক্ষের শুনানি শেষে গত ২৫ নভেম্বর চূড়ান্ত আদেশে অপরিশোধিত ভ্যাট বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকা—সব মিলিয়ে মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।



শেয়ার করুন