<p><br></p>
ইন্দোনেশিয়ায় ক্ষমতার কেন্দ্রে বড় ধরনের এক নিরাপত্তা কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। খোদ দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, সরকারি মন্ত্রী, রাজনীতিবিদ থেকে শুরু করে গণমাধ্যমকর্মী, এনজিও কর্মী এবং প্রভাবশালী ব্যবসায়ীদের ফোনে অবৈধভাবে নজরদারি ও আড়িপাতার গুরুতর অভিযোগে দেশটির তিন শীর্ষ পুলিশ জেনারেলকে আটক করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে অপরাধ তদন্ত সংস্থার প্রধান আসেপ সাফরুদ্দিন জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) এই তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করে পুলিশ সদর দপ্তরের আটককেন্দ্রে রাখা হয়েছে