<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:৪৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর, মানতে হবে নির্দিষ্ট নিয়ম মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য হ্যামস্ট্রিং ইনজুরি: এক মাসের জন্য মাঠের বাইরে বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি কৃষক বাঁচলে দেশ বাঁচবে: আধুনিক প্রযুক্তিতে কৃষিকে লাভজনক করার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী মানবাধিকার সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আত্মপ্রকাশ করল ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ককাস ভারত থেকে সার্ভার নিয়ন্ত্রণের অভিযোগ ও ডিজিপের বিচ্ছিন্নকরণ বগুড়ায় সরকারি জায়গায় স্থায়ী দোকানের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন বন্ড জিম্মি করে অঢেল সম্পদের মালিক কাস্টমস কর্মকর্তা ইরফান আলী, দুদকে দুর্নীতির অভিযোগ


বগুড়ায় সরকারি জায়গায় স্থায়ী দোকানের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
বগুড়ায় সরকারি জায়গায় স্থায়ী দোকানের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন


দীর্ঘদিনের ব্যবসাসংক্রান্ত নানা জটিলতা নিরসন এবং স্থায়ীভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে সরকারের মালিকানাধীন কিংবা বগুড়া সিটি করপোরেশনের উপযুক্ত স্থানে দোকান প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ফল ব্যবসায়ীরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া শহরের স্টেশন সড়কে ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার কাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হাসান, উপদেষ্টা লিটন শেখ বাঘা, সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার, বিশিষ্ট ব্যবসায়ী মুনসুর আলী ও মুকুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ফল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের জীবিকা টেকসই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ব্যবসায়ীরা সাফ জানিয়ে দেন যে, তারা কোনো ব্যক্তিমালিকানাধীন জায়গায় যেতে চান না; বরং সরকারের মালিকানাধীন অথবা বগুড়া সিটি করপোরেশনের অধীনস্থ যেকোনো উপযুক্ত স্থানে তাদের ব্যবসা পরিচালনার জন্য দোকান ও প্রতিষ্ঠান স্থাপনের ব্যবস্থা করে দিতে হবে।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ ব্যবসায়ীরা এই মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।



শেয়ার করুন