<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৮:২৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইনে সস্তায় ইলিশ বিক্রির ফাঁদ: ১১ সদস্যের প্রতারক চক্রের আরও দুজন আটক ইন্দোনেশিয়ায় নজিরবিহীন ঘটনা: রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ভিআইপিদের ফোনে আড়িপাতার অভিযোগে আটক ৩ পুলিশ জেনারেল বাসাবাড়ি পরিষ্কার রাখলেই অর্ধেক মশার লার্ভা ধ্বংস সম্ভব: ডিএসসিসি জরিপ কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ- সৌরভ রেজা ‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী ‍অনুষ্ঠানে প্রধান অতিথি পিবিআই প্রধান প্রতিযোগিতা কমিশনের বিতর্কিত সিদ্ধান্তে ১১০ কোটির দুর্নীতি থেকে খালাস পেলেন অভিযুক্তরা নামসর্বস্ব মামলার আড়ালে চাঁদাবাজি সিন্ডিকেট: উত্তরায় হয়রানির শিকার সাধারণ মানুষ ময়মনসিংহ-৮ আসনের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে গুরুতর সব অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক সম্পর্কের অভিযোগ দুদক ডিজি নাজমুল হাসানের বিরুদ্ধে


বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী ‍অনুষ্ঠানে প্রধান অতিথি পিবিআই প্রধান
খেলোয়াড়রা কখনো মাদকাসক্তি বা অপরাধে জড়িত হতে পারে না: পিবিআই প্রধান
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী ‍অনুষ্ঠানে প্রধান অতিথি পিবিআই প্রধান


আজ ৪ নভেম্বর ২০২৬ খ্রি.(বুধবার) বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের আয়োজনে ঢাকা জেলা পুলিশ লাইন্স, গেন্ডারিয়ার মিল ব্যারাকে বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ডিএমপি ও আরএমপি দলের মধ্যে প্রীতি ম্যাচ দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি, পিবিআই ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি জনাব মোঃ মোস্তফা কামাল, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সাধারণ সম্পাদক পুলিশ সুপার জনাব মল্লিক আহসান উদ্দিন সামীর।


উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল (বিপিএম-সেবা) বলেন, বাংলাদেশ পুলিশ কাবাডি, হ্যান্ডবলসহ কয়েকটি খেলায় সুনাম অর্জন করেছে। একজন প্রকৃত খেলোয়াড় কখনো মাদকাসক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। বাংলাদেশ পুলিশের ভলিবল দলকে আরও দক্ষ ও শক্তিশালী করতে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। একজন দক্ষ পেশাদার কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। তিনি ফাইনাল খেলা বাংjলাদেশ ভলিবল ফাউন্ডেশন স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে খেলোয়াড়দের বাংলাদেশ পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি টিভিএস-এর কমান্ডেন্ট ডিআইজি জনাব হাবিবুর রহমান খান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আরআরএফ, ঢাকার কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি জনাব রুমানা আক্তার, পিপিএম, এআইজি (স্পোর্টস অ্যান্ড কালচার) পুলিশ সুপার জনাব মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোমিন। 


বক্তারা বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁরা খেলোয়াড়দের নিয়মানুবর্তিতা ও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।



শেয়ার করুন