<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৫:১৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও করায় পিটিয়ে হত্যার অভিযোগ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাণীনগরের পরিত্যক্ত অবস্থায় ১ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: তরুণী দিশা ফের ৩ দিনের রিমান্ডে ফের গুরুত্বপূর্ণ পদে ওবায়দুল কাদেরের সহযোগী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান ‘বলিউড’ পরিচয়ে আপত্তি রণবীরের, নিজেকে পরিচয় দিতে চান অন্যভাবে গোপালগঞ্জে সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল মাগুরায় ১৫০ ভরি স্বর্ণের ভাগবাটোয়ারা ও ২০ লাখ টাকার লেনদেন: যুবদল নেতা শাকের হত্যায় চাঞ্চল্যকর তথ্য আসিফ মাহমুদের রিট: দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে আদেশের দিন ধার্য ১১ নভেম্বর


টানা দুই দফায় বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
টানা দুই দফায় বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার


দেশের বাজারে আবারও বাড়ল মূল্যবান ধাতু সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ার কারণে টানা দুই দফায় দেশের বাজারে ভরিতে মোট ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

সর্বশেষ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) সোনার দাম সমন্বয় করে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। অবশ্য তার আগে গত ৩১ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছিল সংগঠনটি।

  • ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (প্রতি ভরি)

  • ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা (প্রতি ভরি)

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা (প্রতি ভরি)

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা (প্রতি ভরি)

বাজুস আরও জানিয়েছে, সোনার গহনা কেনার সময় ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে— যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হলো।



শেয়ার করুন