<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৬:০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


নির্বাচনের প্রচার–প্রচারণায় কত টাকা খরচ করবে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৫
নির্বাচনের প্রচার–প্রচারণায় কত টাকা খরচ করবে


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে সরকার প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রচার–প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলা জুড়ে টিভিসি, ভিডিও ডকুমেন্টারি তৈরি এবং এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সভায় প্রথমে দরপত্র ছাড়াই ব্র্যান্ড সলিউশন লিমিটেড নামের প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজ দেওয়ার প্রস্তাব আসে। তবে কমিটি এ প্রস্তাব গ্রহণ না করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচন করার সিদ্ধান্ত দেয়।

প্রস্তাবে যুক্তি দেওয়া হয়েছিল যে কাজটি নভেম্বরে শুরু করতে হবে, তাই সময়ের অভাবে উন্মুক্ত দরপত্র সম্ভব নয়। কিন্তু উপদেষ্টা পরিষদ এই যুক্তি মেনে নেয়নি; তারা বলেছে, কাজটি হবে, তবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমেই চূড়ান্ত ব্যয় নির্ধারিত হবে।অন্যদিকে খাদ্য মন্ত্রণালয় রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতিতে ৩ লাখ টন চাল আমদানির লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র জমা দেওয়ার সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে ৪২ দিনের বদলে ১৫ দিন করার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সংশোধনী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে ২৫ কোটি টাকায় সরাসরি ক্রয়ের প্রস্তাব উপদেষ্টা কমিটির কাছে উপস্থাপন করেছিল। তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সরাসরি কাজ দেওয়া হবে না; বরং উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই কাজটি দেওয়া হবে। আগের অনলাইন প্রতিবেদনে ভুলভাবে উল্লেখ হয়েছিল যে প্রতিষ্ঠানটি দরপত্র ছাড়াই কাজ পাচ্ছে।



শেয়ার করুন