<p><br></p>
০৫ অক্টোবর ২০২৬, সোমবার, ০৩:৩৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৬
দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম


দেশের বাজারে আবার কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৬৯১ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আজ সোমবার সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, আজ সকালে সংস্থাটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন এই দর নির্ধারণ করা হয়।


  • ২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,২৯,০৮১ টাকা (গতকাল যা ছিল ২,৩০,৭৭২ টাকা)।

  • ২১ ক্যারেট: প্রতি ভরি বিক্রি হবে ২,১৮,৮১৭ টাকায়।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরির নতুন দাম ১,৮৭,৯০৭ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি বিক্রি হবে ১,৫৩,৪৯৮ টাকায়।

সোনার দামে পতন এলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪,৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪,১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩,৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২,৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।



শেয়ার করুন