<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৩:৩২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মো. সোহাগ: মুদি দোকানদার থেকে ক্ষমতার ছত্রছায়ায় যেভাবে বনে গেলেন শিল্পপতি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী মহাখালী থেকে আটক বিতর্কিত মন্তব্যের জেরে ডিটিসিএ সচিব পদ হারাচ্ছেন মোহাম্মদ মসিউর রহমান রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার টানা দুই দফায় বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ আদালতের নির্দেশে মাধবপুরের কালীনগরে বিরোধপূর্ণ জমির ক্যাচম্যাপ তৈরি শরীয়তপুরের উন্নয়নে রেললাইন ও দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর নারী ক্রিকেটারদের যৌন হয়রানি: তদন্তে সত্যতা মিলেছে, প্রতিবেদন প্রকাশ করবে না বিসিবি চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান


শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত হবে, নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত হবে, নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব


শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চলমান অসন্তোষ নিরসনে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি স্পষ্ট করে বলেছেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কেউ নাশকতা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে তাদের কঠোর আইনের আওতায় আনা হবে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানী ঢাকার খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পেছনে তালতলা ঝিলের কচুরিপানা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। শ্রমিক, মালিকপক্ষ ছাড়াও বিকেএমইএ (BKMEA) এবং বিজিএমইএ (BGMEA)-র সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে। এই লক্ষ্যেই ইতোমধ্যে সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ডের আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নামধারী সন্ত্রাসীরা আন্দোলনের আড়ালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ঢাকাকে একটি সবুজ ও নাগরিক সুবিধাসম্পন্ন পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বিএনপির অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সংশ্লিষ্টদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

পাশাপাশি নগরীর যেকোনো অসঙ্গতি বা সমস্যা গণমাধ্যমকর্মীদের নজরে এলে তা জানানোর অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বশীলদের মাধ্যমে দ্রুত সেসব সমস্যার সমাধান করা হবে।



শেয়ার করুন