<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০২:০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তামিলনাড়ুতে সিনেমার টিকিটের হাহাকার কমাতে বড় সিদ্ধান্ত: এখন থেকে প্রতিদিন দেখানো যাবে ৬টি শো ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত, জানুয়ারি থেকে কার্যকরের প্রত্যাশা পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত হবে, নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো, কার্যকর হবে জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়: ওয়াশিংটনকে ইরানের কঠিন বার্তা শেকৃবি শিক্ষার্থীদের আন্দোলন: চীন মৈত্রী সিগন্যালে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা ১৯৮৮ সালের পর ইতিহাস গড়ল টেক্সাস: রিপাবলিকান দুর্গ ভেঙে সিনেট জিতলেন ডেমোক্র্যাট টালারিকো স্পাই থ্রিলার থেকে হরর সিরিজ—নভেম্বরে নেটফ্লিক্সের পর্দা কাঁপাতে আসছে নতুন যত আয়োজন বিএমইটিতে জামিল-তাজিম-ইকবাল সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ


অবশেষে অপেক্ষার অবসান! বিগ ব্যাশে নাম লেখালেন মুস্তাফিজ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
অবশেষে অপেক্ষার অবসান! বিগ ব্যাশে নাম লেখালেন মুস্তাফিজ


ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম পরিচিত মুখ হলেও, এতদিন বিগ ব্যাশ লিগে (বিবিবি) খেলার সুযোগ হয়নি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানি। তবে সেই আক্ষেপ এবার ঘুচতে চলেছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন 'দ্য ফিজ'।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে তিনি মাঠে নামবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। মূলত দলটির অভিজ্ঞ বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটে পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়ায়, তার বদলি হিসেবেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

মেলবোর্নে সঙ্গী হিসেবে যাদের পাবেন: মেলবোর্ন রেনেগেডসে যোগ দেওয়ায় মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ইংলিশ তারকা জনি বেয়ারস্টো এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশাল অভিজ্ঞতাসম্পন্ন মুস্তাফিজ এখন পর্যন্ত ৩৩১ ম্যাচে শিকার করেছেন ৪২৩ উইকেট।

মাঠে নামার সময়সূচি: আইএলটি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ততার কারণে পার্থ স্কর্চার্সের বিপক্ষে মেলবোর্নের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশি এই পেসারের। তবে নতুন বছরের শুরুতেই তাকে দেখা যাবে মাঠে—আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ঐতিহাসিক এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) খেলতে নামার কথা রয়েছে তার।

যা বলছেন মুস্তাফিজ ও কোচ: মেলবোর্ন রেনেগেডসে যোগ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত মুস্তাফিজ। ক্লাবটির এক বিবৃতিতে তিনি বলেন,

এদিকে মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে বেশ সন্তুষ্ট দলের কোচ লুক রনকি। তার মতে, পাওয়ার প্লে এবং ডেথ ওভারে মুস্তাফিজের নিখুঁত উইকেট শিকারের ক্ষমতা মেলবোর্নের বোলিং আক্রমণকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে।



শেয়ার করুন