<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:৪১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রবীণদের জীবন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা রাষ্ট্রের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ অদম্য ইচ্ছাশক্তি আর জেদের জয়: প্রতিবন্ধকতা পেরিয়ে জিপিএ-৫ পেলেন সাকিরুল, পাশে দাঁড়ালেন ইউএনও গাইবান্ধার সাদুল্লাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০ পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় গ্যারান্টিতেও ফাটল! ৬২ বিলিয়ন ডলারের ঋণের চাপে চীনের ক্রেডিট মার্কেটে বড় ঝাঁকুনি রাষ্ট্রীয় গ্যারান্টিতেও ফাটল! ৬২ বিলিয়ন ডলারের ঋণের চাপে চীনের ক্রেডিট মার্কেটে বড় ঝাঁকুনি


সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ


সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বনদস্যুদের কবল থেকে ৫ জন জিম্মি জেলেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনের দুর্ধর্ষ ‘সাত্তার বাহিনী’ আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় মুক্তিপণের দাবিতে কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা জেলেদের ফেলে বনের গহিনে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি ডিঙি নৌকা তল্লাশি করে ৪টি দেশীয় ওয়ান শুটারগান, ৬ রাউন্ড তাজা গুলি ও ১৩ রাউন্ড ফাঁকা গুলিসহ ওই ৫ জেলেকে উদ্ধার করা হয়।

এছাড়া অপর এক অভিযানে সুন্দরবনের কুমড়োখালী খালসংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আরেকটি দস্যু বাহিনীর আস্তানায় হানা দেয় কোস্ট গার্ড। সেখান থেকেও দস্যুরা পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে ৪টি একনলা বন্দুক, একটি ০.২২ ক্যালিবারের বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ০.২২ ক্যালিবারের ৫২ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা সবাই খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। তারা হলেন—জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) এবং হাসান গাজী (২৭)।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত ও সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।



শেয়ার করুন