<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০ পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় গ্যারান্টিতেও ফাটল! ৬২ বিলিয়ন ডলারের ঋণের চাপে চীনের ক্রেডিট মার্কেটে বড় ঝাঁকুনি রাষ্ট্রীয় গ্যারান্টিতেও ফাটল! ৬২ বিলিয়ন ডলারের ঋণের চাপে চীনের ক্রেডিট মার্কেটে বড় ঝাঁকুনি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ সুইডিশ দূতাবাসের বড় সিদ্ধান্ত: ঢাকায় শেনজেন ভিসা সংক্রান্ত সেবা স্থগিত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী রিনা রানী মধু নেই ‎নাসিরনগরে চাঞ্চল্যকর অটোচালক হত্যা: মূল ঘাতক গ্রেফতার, ঘটনাস্থলে গিয়ে হত্যার বর্ণনা


গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী রিনা রানী মধু নেই
লুৎফর সিকদার গোপালগঞ্জ
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী   রিনা রানী মধু নেই


গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারীর স্ত্রী ও অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স রিনা রানী মধু (৬৬) পরলোকগমন করেছেন। 


ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে  গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মৃত্যুবরণ করেন। 


মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলে রেখে গেছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) গোপালগঞ্জ পৌর শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। 


এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতালের মরদেহ রাখা হয়। সেখানে সহকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শেষ  শ্রদ্ধা নিবেদন করেন। 


উল্লেখ্য রিনা রানী মধু গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতালে দীর্ঘ  ৩০ বছর সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাকরি করেছেন। 


২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করেন। রিনা রানী মধুর স্বামী রবীন্দ্রনাথ অধিকারী দৈনিক সংবাদের গোপালগঞ্জ জেলার নিজস্ব বার্তা পরিবেশক।  তিনি কবি ও ইতিহাসবিদ হিসেবে সারাদেশে  সমাধিক পরিচিত।



শেয়ার করুন