<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:২০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রবীণদের জীবন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা রাষ্ট্রের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ অদম্য ইচ্ছাশক্তি আর জেদের জয়: প্রতিবন্ধকতা পেরিয়ে জিপিএ-৫ পেলেন সাকিরুল, পাশে দাঁড়ালেন ইউএনও গাইবান্ধার সাদুল্লাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০ পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির


নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’


জাতীয় সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল এবং প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে গঠিত ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকল্পের গ্রহণযোগ্যতা ও পরিচিতি আরও বাড়াতে সভায় এর নাম ‘ই-পার্লামেন্ট’ পরিবর্তন করে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কমিটির সদস্য হিসেবে অংশগ্রহণ করেন হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), লুৎফুল্লাহেল মাজেদ, নায়াব ইউসুফ আহমেদ, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আক্তার হোসেন এবং আন্না মিন্জ। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

  • প্রেজেন্টেশন ও পর্যালোচনা: সভার শুরুতে সভাপতির নির্দেশনায় ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের ওপর বিস্তারিত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

  • দ্বৈততা পরিহার: প্রকল্পের কাজ যেন যথাযথভাবে বাস্তবায়িত হয় এবং বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে কাজের পুনরাবৃত্তি বা দ্বৈততা (ওভারল্যাপিং) এড়ানো যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

  • উপকমিটি গঠন: সাউন্ড সিস্টেমসহ অন্যান্য কার্যক্রমের কোনো ওভারল্যাপিং যেন না থাকে, তা নিশ্চিত করতে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, সাঈদ আল নোমান ও আন্না মিন্জকে নিয়ে গঠিত এই উপকমিটি সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ মূল কমিটির কাছে প্রতিবেদন দাখিল করবে।



শেয়ার করুন