<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০ পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় গ্যারান্টিতেও ফাটল! ৬২ বিলিয়ন ডলারের ঋণের চাপে চীনের ক্রেডিট মার্কেটে বড় ঝাঁকুনি রাষ্ট্রীয় গ্যারান্টিতেও ফাটল! ৬২ বিলিয়ন ডলারের ঋণের চাপে চীনের ক্রেডিট মার্কেটে বড় ঝাঁকুনি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ সুইডিশ দূতাবাসের বড় সিদ্ধান্ত: ঢাকায় শেনজেন ভিসা সংক্রান্ত সেবা স্থগিত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী রিনা রানী মধু নেই ‎নাসিরনগরে চাঞ্চল্যকর অটোচালক হত্যা: মূল ঘাতক গ্রেফতার, ঘটনাস্থলে গিয়ে হত্যার বর্ণনা


‎নাসিরনগরে চাঞ্চল্যকর অটোচালক হত্যা: মূল ঘাতক গ্রেফতার, ঘটনাস্থলে গিয়ে হত্যার বর্ণনা
‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
‎নাসিরনগরে চাঞ্চল্যকর অটোচালক হত্যা: মূল ঘাতক গ্রেফতার, ঘটনাস্থলে গিয়ে হত্যার বর্ণনা


‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলোচিত অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কলেজের পাশে কাশবনে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অটোচালক আরজান মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি তানভীর আহমেদ তুহিনকে (৩০) অবশেষে গ্রেফতার করা হয়েছে।

‎

‎পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ নভেম্বর) রাতে কসবা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত তুহিন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। পিবিআইয়ের একটি সূত্র জানায়, হত্যার পর থেকেই সে চট্টগ্রাম, রাঙামাটি ও পার্বত্য এলাকায় আত্মগোপনে ছিল। সর্বশেষ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে কসবা সীমান্তে অবস্থান করছিল সে।

‎

‎আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কড়া নিরাপত্তায় আসামি তুহিনকে নিয়ে ঘটনাস্থল নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন কাশবনে যায় পিবিআই। সেখানে সে নিজ মুখে হত্যার বর্ণনা দেয়।

‎

‎জবানবন্দিতে তুহিন জানায়, পূর্ব শত্রুতা ও অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তার সহযোগী রিমনসহ ৩ জন মিলে পরিকল্পনা করে। গত ২০ সেপ্টেম্বর দুপুরে ১০০০ টাকায় ভাড়া ঠিক করে সরল এই তরুণ চালককে ফান্দাউক যাওয়ার কথা বলে ডেকে আনে। নির্জন কাশবনে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গলায় গামছা পেঁচিয়ে ও শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। পরে তার হাত-পা কসটেপ দিয়ে পেঁচিয়ে ফেলে রেখে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

‎

‎এ ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ আব্দুল আউয়াল বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পিবিআই কর্মকর্তা জানান, "আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় আরও দুইজন জড়িত রয়েছে, তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই বাকিদের আইনের আওতায় আনা হবে।"

‎

‎উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক বাকরখানি ব্যবসায়ী প্রস্রাব করতে গিয়ে নাসিরনগর-মাধবপুর আঞ্চলিক মহাসড়কের পাশে, সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ঝোপের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান। পরে থানা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। নিহত আরজান মিয়া (১৯) হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে এবং পেশায় একজন অটো চালক ছিলেন।

‎

‎পুলিশ পরে বুড়িশ্বর ইউনিয়নের বেনীপাড়া এলাকা থেকে তার ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।

‎

‎এদিকে ছেলে হত্যার বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে নিহতের বাবা বলেন, "আমার নিষ্পাপ ছেলেটাকে যারা এভাবে মেরেছে, আমি তাদের ফাঁসি চাই। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।"

‎

‎এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো নাসিরনগর জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। মূল আসামি গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।



শেয়ার করুন