<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:২১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রবীণদের জীবন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা রাষ্ট্রের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ অদম্য ইচ্ছাশক্তি আর জেদের জয়: প্রতিবন্ধকতা পেরিয়ে জিপিএ-৫ পেলেন সাকিরুল, পাশে দাঁড়ালেন ইউএনও গাইবান্ধার সাদুল্লাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০ পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির


জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের


শ্রমিকদের চলমান আন্দোলনকে সম্পূর্ণ যৌক্তিক হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের অভাবেই শ্রমিক আন্দোলনের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে চালিয়ে দিয়ে সরকার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, তবে তার পুরো দায়ভার সরকারকেই নিতে হবে। এটি মূলত সরকারের গোয়েন্দা বিভাগের চরম ব্যর্থতা। সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন বিরোধী দল দমনে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে, অথচ যারা দেশের প্রকৃত শত্রু এবং গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে কোনো তথ্য বা পদক্ষেপ জাতির সামনে প্রকাশ করা হচ্ছে না।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, এই সরকার এখন পর্যন্ত প্রায় পাঁচশত আন্দোলন মোকাবিলা করেছে। জনগণের পূর্ণ আস্থা থাকলেই কেবল কেবল আন্দোলন প্রশমিত হতে পারে। কিন্তু বর্তমান সরকারের ওপর সাধারণ মানুষের সেই আস্থা সম্পূর্ণ ফুরিয়ে গেছে, কারণ সরকার জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

এ সময় এলপিজি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। খোলা বাজারে ইতিপূর্বে যেখানে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে, তাতে ভবিষ্যতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পরিশেষে, জনগণের মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথেই নেমে আসার এবং এই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান নাহিদ ইসলাম।



শেয়ার করুন