<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:২৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রবীণদের জীবন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা রাষ্ট্রের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ অদম্য ইচ্ছাশক্তি আর জেদের জয়: প্রতিবন্ধকতা পেরিয়ে জিপিএ-৫ পেলেন সাকিরুল, পাশে দাঁড়ালেন ইউএনও গাইবান্ধার সাদুল্লাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০ পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ


গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে মোঃ আয়ান শেখ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পোনা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মোঃ আয়ান শেখ ওই গ্রামের মোঃ আকাশ  শেখের ছেলে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে বাড়ির সামনের একটি  পুকুরে পানিতে পড়ে যায় আয়ান শেখ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রাহাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।


এ ঘটনায় ওই শিশুর পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।



শেয়ার করুন