<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় গ্যারান্টিতেও ফাটল! ৬২ বিলিয়ন ডলারের ঋণের চাপে চীনের ক্রেডিট মার্কেটে বড় ঝাঁকুনি রাষ্ট্রীয় গ্যারান্টিতেও ফাটল! ৬২ বিলিয়ন ডলারের ঋণের চাপে চীনের ক্রেডিট মার্কেটে বড় ঝাঁকুনি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ সুইডিশ দূতাবাসের বড় সিদ্ধান্ত: ঢাকায় শেনজেন ভিসা সংক্রান্ত সেবা স্থগিত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী রিনা রানী মধু নেই ‎নাসিরনগরে চাঞ্চল্যকর অটোচালক হত্যা: মূল ঘাতক গ্রেফতার, ঘটনাস্থলে গিয়ে হত্যার বর্ণনা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি


আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির


আইপিএলে খেলার সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ অংশ নেওয়ার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি আমির ব্রিটিশ নাগরিকত্ব লাভ করায় এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) ব্রিটিশ নাগরিক হিসেবে নাম নিবন্ধন করায় ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছিল যে, তিনি হয়তো আইপিএলেও খেলার সুযোগ পেতে পারেন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি স্পষ্ট করে লিখেছেন, "আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।" এছাড়া ক্রিকবাজকে দেওয়া বক্তব্যেও তিনি পরিষ্কার করেছেন যে, আইপিএলের আসন্ন নিলামে তিনি নিজের নাম তুলছেন না।

উল্লেখ্য, এর আগে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএলে খেলেছিলেন। ২০০৮ সালের প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা গেলেও পরবর্তীতে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের কারণে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ বন্ধ রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলে চলেছেন ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার, যিনি পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।



শেয়ার করুন