<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৭:৩১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


ত্রিদেশীয় সিরিজের দলে সাগরিকা-ঋতুপর্ণাদের সঙ্গে আরও যাঁরা আছেন
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
ত্রিদেশীয় সিরিজের দলে সাগরিকা-ঋতুপর্ণাদের সঙ্গে আরও যাঁরা আছেন


ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি ঢাকায় ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে।

‎আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশ দল প্রস্তুতির অংশ হিসেবেই ত্রিদেশীয় সিরিজটি খেলতে যাচ্ছে।

বাংলাদেশ নারী ফুটবল দল ‎সর্বশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন এই দলেও। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস। ‎মামনিকে ২৩ জনের মূল স্কোয়াডে থাকলেও তনিমার জায়গা হয়েছে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। তাঁর সঙ্গে রুমা আক্তারও এই সিরিজে স্ট্যান্ডবাই খেলোয়াড়।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল


‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।




শেয়ার করুন