<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:২০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি শ্রমিক আন্দোলন: সরকারকে বেকায়দায় ফেলার গভীর ষড়যন্ত্র দেখছে বিকেএমইএ নন্দীগ্রামে আড়াই কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত - ৩ গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ছাড়াল সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন হরমুজে জাহাজে হামলার পর পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে কূটনৈতিক প্রশ্ন মুগদা হাসপাতালে অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট চালু: কমবে রোগীদের ভোগান্তি


পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২


নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানা পুলিশ উপজেলার শালডাঙ্গা গোপীনগর এলাকায় এই অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন নওগাঁর সাপাহার থানার মানিকুরা সরদারপাড়া গ্রামের ননীগোপাল দেবনাথের ছেলে পঙ্কজ দেবনাথ (২১) এবং পত্নীতলা থানার কুটুইলহাট নয়াপাড়া গ্রামের অখিল দেবনাথের ছেলে সাগর দেবনাথ (২১)।


পুলিশ জানায়, আটকের পর তাদের হেফাজত থেকে ৭০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।


এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



শেয়ার করুন