<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৬:১৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিআরটিএ অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: ঘুষ ছাড়া মিলছে না সেবা টাকা ছাড়া নড়ে না ফাইল! বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলামের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ব্যবসায়ীরা রাজউক পরিদর্শক ফারুক মালুমের ‘আলাদিনের চেরাগ’: গুলশান-উত্তরয়ায় ৩৪ ফ্ল্যাট ও ২ দোকান, এমপির ছবি দেখিয়ে সাংবাদিককে ভয়! ৫৮ হাজার কোটি টাকার ১৩ মেগা প্রকল্প অনুমোদন একনেকে আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যে সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবির বড় অস্ত্র উদ্ধার অভিযান অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত, পরীমনির জামিন বাতিল ও পরোয়ানা জারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়ম: তিন প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিএডিসির নুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও করায় পিটিয়ে হত্যার অভিযোগ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু


৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী


রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জীবন মিয়া ও ২। লিপি আকতার। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৪:১৫ ঘটিকায় যাত্রাবাড়ীর নবারুণ স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকালে গোয়েন্দা-ওয়ারী বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কয়েকজন মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ীর নবারুণ স্কুল অ্যান্ড কলেজের সামনে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে জীবন ও লিপি আকতারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সমন্ধে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।



শেয়ার করুন