<p><br></p>
০৫ অক্টোবর ২০২৬, সোমবার, ০৬:৩৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


প্রথম কোয়ালিফায়ারে চিটাগং
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
প্রথম কোয়ালিফায়ারে চিটাগং


প্রথম ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। অথচ, সেই দলটিই গ্রুপপর্বে পরের চার ম্যাচে হেরে বসে। এবার তার খেসারতও দিতে হলো নুরুল হাসান সোহানদের। তাদেরকে তিনে ঠেলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই মানে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে চিটাগং কিংস। ফরচুন বরিশালকে হারিয়ে এই কীর্তি গড়েছে চিটাগং।

আজ শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ২৪ রানের ব্যবধানে জিতেছে চিটাগং। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রানের পাহাড়সম স্কোর গড়ে চিটাগং। জবাব দিতে নেমে ১৮২ রানে থামে বরিশাল। 

আগের ম্যাচের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হয়েছিল বরিশালের। তাই আজকের ম্যাচটি তাদের জন্য ছিল স্রেফ নিয়মরক্ষার। গ্রুপপর্বের ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে রংপুর ও চিটাগংয়ের পয়েন্ট ১৬। তবে রান রেটে এগিয়ে চিটাগং। দিনের প্রথম ম্যাচেই নিশ্চিত হয়েছে প্লে-অফে ওঠা বাকি দলটি খুলনা টাইগার্স। 

আজ চিটাগংয়ের ২০৬ রানের জবাব দিতে নেমে ১৩ রানের মধ্যে তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়কে হারায় বরিশাল। এরপর বরিশালের ব্যাটিংয়ের আশা হয়ে দাঁড়ান ডেভিড ম্যালান। দলকে টেনেও নিয়ে গিয়েছিলেন অনেকটা। তবে তাকে যোগ্য সঙ্গ কেউ দিতে পারেননি। ৩৪ বলে ৬৭ রান করে আউট হয়েছেন তিনি। মাইমুল্লাহর ২৬ বলে ৪১ রানে পরাজয়ের ব্যবধানই কমেছে কেবল। 

এর আগে, ২০৬ রান করার পথে চিটাগংয়ের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরি আসে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে। ৪১ বলে ১টি চার ও ৮ ছক্কায় ৭৫ রানের নান্দনিক ইনিংস খেলেছেন এই তরুণ। শেষদিকে ঝড় তুলেছেন দেশের আরেক বাঁহাতি ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। ৩টি চারের পাশাপাশি হাঁকান ২টি ছক্কা। 

চিটাগংয়ের হয়ে দারুণ ব্যাটিং করেছেন পাকিস্তানি তারকা হায়দার আলিও। হাতে ব্যাথা পেলেও এই ডানহাতির ব্যাটে ৪২ রান এসেছে স্রেফ ২৩ বলে। সমান ৩টি চার ও ছক্কা হাঁকান তিনি। এছাড়া বিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন খাজা নাফাই ও গ্রাহাম ক্লার্ক।

বরিশালের হয়ে অন্য বোলাররা দুহাতে রান বিলালেও দুর্দান্ত ইকোনমিতে বল করেছেন পেসার ইবাদত হোসেন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। ৩ ওভারে ২২ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। দলের বাকি বোলারদের ইকোনমি ছিল দশের ওপরে।  



শেয়ার করুন