<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:২৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের গভীর শোক কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি নিষেধাজ্ঞা বহাল নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, অপরিবর্তিত খোলা পাম তেল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রণক্ষেত্র: আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, ব্যাপক অগ্নিসংযোগ নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ: ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের তদন্ত দাবি শতকোটি টাকার সম্পদের পাহাড়! এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক


নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৬
নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন


দেশে চলমান নাশকতা ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের সতর্ক করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে তারা সবাই ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর ওপর নির্ভরশীল বলে এম. এ. আরাফাত যে মন্তব্য করেছেন, তা আগেই অনুমেয় ছিল। তার মতে, ১৬ ডিসেম্বর যতই ঘনিয়ে আসছে, সংশ্লিষ্টদের বক্তব্যের সুর ততই পাল্টে যাচ্ছে।

আগের রাতে ফেসবুক লাইভে প্রচারিত শেখ হাসিনার একটি অডিও বার্তার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, ওই বার্তায় শেখ হাসিনা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার কথা বললেও ‘যদি যাই’ বা ‘সুযোগ পেলে যাবো’—এমন শর্তসাপেক্ষ শব্দ ব্যবহার করেছেন। তিনি ১৬ ডিসেম্বরেই দেশে ফিরবেন কি না, তা একবারও স্পষ্ট করেননি। রাশেদ খাঁনের দাবি, এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফেরার পূর্বঘোষণা থেকে কার্যত সরে এসেছেন।

পোস্টের শেষাংশে অগ্নিসন্ত্রাসীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার ওই অডিও বক্তব্য শোনার পর অন্তত তাদের নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। অন্যথায়, দেশের সাধারণ মানুষ নতুন করে গণপ্রতিরোধ গড়ে তুললে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। এ ক্ষেত্রে বাগেরহাটবাসী ইতোমধ্যে জনগণের প্রতিরোধের ধরন দেখিয়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।



শেয়ার করুন