<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৫৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ ট্রাম্পের নীতির ফাঁদে পা না দিতে ইরাককে সতর্ক করল তেহরান সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ও ভোটার তালিকা বিতর্কে আদালতে দিল্লি পুলিশের প্রতিবেদন


নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস এমপি জাহাঙ্গীরের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস এমপি জাহাঙ্গীরের


নির্বাচনের আগে দেওয়া সব অঙ্গীকার বর্তমান সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বোর্ডেরহাট হাজী মনসুর চৌধুরী দাখিল মাদরাসা মাঠে আস্করপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ইমাম-মোয়াজ্জিনের ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ নির্বাচনী প্রতিশ্রুতির বেশ কিছু উদ্যোগের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে কার্যকর করা হবে। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. আবু বকর ছিদ্দীককে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না এবং আনিসুর রহমান বাদশাসহ দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সময় সংসদ সদস্য আস্করপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অনুদান দেওয়ার ঘোষণা দেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম রব্বানী।



শেয়ার করুন