নির্বাচনের আগে দেওয়া সব অঙ্গীকার বর্তমান সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বোর্ডেরহাট হাজী মনসুর চৌধুরী দাখিল মাদরাসা মাঠে আস্করপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ইমাম-মোয়াজ্জিনের ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ নির্বাচনী প্রতিশ্রুতির বেশ কিছু উদ্যোগের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে কার্যকর করা হবে। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. আবু বকর ছিদ্দীককে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি, দিনাজপুর
এ সময় সংসদ সদস্য আস্করপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অনুদান দেওয়ার ঘোষণা দেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম রব্বানী।