<p><br></p>
নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (২৭ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৪ জুলাই আত্রাই থানায় রুজুকৃত ১০ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আকরামুল ইসলাম মোল্লাকে আটক করা হয়।
তিনি উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের মৃত আকবর আলী মোল্লার ছেলে এবং আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।