<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৩৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প


হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের, মার্কিন রণতরিতে হামলার তথ্য জানাল নৌবাহিনী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের, মার্কিন রণতরিতে হামলার তথ্য জানাল নৌবাহিনী


হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং শত্রুপক্ষের সামরিক সক্ষমতা এই অঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দাবি করেছেন ইরানি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিশেষ সংবাদ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইরানের নৌবাহিনী দিবস এবং ‘মারমার’ অভিযানের বার্ষিকী সামনে রেখে দেওয়া বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল ইরানি জানান, প্রতিপক্ষের লক্ষ্য ছিল ইরানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, আঞ্চলিক ও অভ্যন্তরীণ জলসীমা হয়ে উপকূল, দ্বীপপুঞ্জ ও বন্দরগুলোতে প্রবেশ করা। তবে ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সমন্বিত প্রতিরোধে সেই পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গভীর সমুদ্রের পথে বাধা তৈরি হওয়ায় শত্রুপক্ষ এখন কেবল হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার পথ খুঁজছে, আর তাদের বাহিনী আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় আটকে আছে। ভবিষ্যতে তাদের আরও পিছু হটতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

যুদ্ধের শুরুর দিকের একটি ঘটনার বিবরণ দিয়ে নৌবাহিনীর প্রধান বলেন, সংঘাতের দ্বিতীয় দিনেই একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’-এ আঘাত হানা হয়েছিল। তাঁর দাবি, ওই হামলার পর ক্ষয়ক্ষতি সামাল দিতে ও আহতদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক দেশগুলোর সহায়তা নিতে হয় এবং রণতরিটির ডেক থেকে বিমান উড্ডয়ন ও পরিচালনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

হরমুজ প্রণালির ভৌগোলিক বাস্তবতা তুলে ধরে রিয়ার অ্যাডমিরাল ইরানি আরও বলেন, শত্রুর এফ-৩৫ যুদ্ধবিমান ও ড্রোনসহ নানা সামরিক সরঞ্জাম প্রতিদিনই এই কৌশলগত অঞ্চলে আটকা পড়ছে। স্থল, জল ও আকাশ—সব পরিসরেই শত্রুর বিভিন্ন সামরিক সরঞ্জাম অক্ষত অবস্থায় জব্দ করা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা এখন প্রতিপক্ষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে, যা তাদের পূর্বের সামরিক হিসাব-নিকাশে ছিল না।



শেয়ার করুন