<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


সৌদি গমনেচ্ছুদের চরম দুর্ভোগ: রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকে ২৩ হাজার যাত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
সৌদি গমনেচ্ছুদের চরম দুর্ভোগ: রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকে ২৩ হাজার যাত্রী


সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট সংকটে বড় ধরনের বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও ভ্রমণপিপুসু যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে এই দুটি গন্তব্যের মোট ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রায় ২৩ হাজার ৮৫ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এই সময়ে বাতিল হওয়া মোট ফ্লাইটের মধ্যে ১০৩টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

কোন এয়ারলাইন্সের কতটি ফ্লাইট বাতিল:

  • সরাসরি ফ্লাইট (১০৩টি): বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (৫১টি), সৌদিয়া এয়ারলাইন্স (২১টি), রিয়াদ এয়ারওয়েজ (২১টি) এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স (১০টি)।

  • ট্রানজিট ফ্লাইট (৭৭টি): ইন্ডিগো (৩০টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) এবং ইজিপ্ট এয়ার (১টি)।

বর্তমান পরিস্থিতি নিয়ে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, সৌদি আরবের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকতে পারে।



শেয়ার করুন